প্রথম দিনের সেটআপ: দোকানের তথ্য ও কর্মী যোগ

৫ মিনিট পড়া · ৫টি ধাপ

প্রথম দিনের সেটআপ: দোকানের তথ্য ও কর্মী যোগ — আসল স্ক্রিন — ব্যক্তিগত তথ্য ঢাকা
আসল স্ক্রিন — ব্যক্তিগত তথ্য ঢাকা
  1. মালিকের ইমেইল দিয়ে লগইন করুন। প্রথম পাতায় আপনার মডিউলগুলো দেখাবে।
  2. User Management → Company → Company profile-এ ফার্মেসির নাম, ট্রেড লাইসেন্স নম্বর, ফোন, ইমেইল আর ঠিকানা দিন — ইনভয়েস আর অ্যালার্টে এগুলোই ব্যবহার হয়।
  3. Users → Add user-এ প্রতিটা কর্মীর নাম, ইউজারনেম, ইমেইল, ফোন আর একটা অস্থায়ী পাসওয়ার্ড দিন। প্ল্যানে যতজন ইউজার আছে, ততজন যোগ করা যায়।
  4. প্রত্যেককে এক বা একাধিক রোল দিন (যেমন Admin, Pharmacist, Salesman)। কোন রোল কী দেখবে, তা "রোল বানানো" গাইডে আছে।
  5. কর্মী প্রথমবার অস্থায়ী পাসওয়ার্ডে সাইন ইন করলে নিজের পাসওয়ার্ড বানাতে হবে।

নম্বরে চাপ দিয়ে ধাপ শেষ হিসেবে দাগ দিন · ০/৫ শেষ

এই গাইড কি কাজে লেগেছে?