বিক্রি মডিউল
সেকেন্ডে বিল। স্টক সবসময় ঠিক।
কাউন্টার, বিল, ফেরত, কাস্টমারের বাকি, রসিদ আর মালিকের ড্যাশবোর্ড — এক জায়গায়। প্রতিটা বিল সরাসরি ইনভেন্টরির ব্যাচ থেকে স্টক নেয়, তাই পুরো সিস্টেমে স্টক সবসময় একটাই সংখ্যা।
কিবোর্ডেই সেকেন্ডে বিল
- পুরো ওষুধের তালিকা একবারেই লোড হয়, খোঁজা হয় সাথে সাথে।
- প্রতিটা কাজের একটা কী: F2 খোঁজা, F9 সেভ ও প্রিন্ট।
- বিল হোল্ড করুন; ব্রাউজার বন্ধ হলেও অর্ধেক বিল হারায় না।
মেয়াদোত্তীর্ণ কখনো বিক্রি হয় না
- যে ব্যাচের মেয়াদ আগে শেষ, স্টক সেখান থেকেই যায় (FEFO)।
- মেয়াদোত্তীর্ণ ব্যাচ কখনো বিক্রি হয় না; মেয়াদ কাছাকাছি হলে স্ক্রিনে চিহ্ন।
- নিয়ন্ত্রিত ওষুধে রোগী, ডাক্তার, BMDC নম্বর আর প্রেসক্রিপশনের তারিখ চাওয়া হয়।
টাকার হিসাব সবসময় ঠিক
- সেভের আগে সার্ভার প্রতিটা দাম আর পরিমাণ আবার মিলিয়ে নেয়।
- দুই কাউন্টার কখনো একই শেষ স্ট্রিপ বিক্রি করতে পারে না।
- Cash, bKash, Nagad আর বাকি; টাকার রাউন্ড আর ফেরত নিজে থেকেই।
মালিকের ড্যাশবোর্ড
দোকানের পুরো দিন এক নজরে
আজ, ৭ দিন, ৩০ দিন বা এই মাস বাছুন। প্রতিটা সংখ্যা আগের একই সময়ের সাথে তুলনা করা — "আজ" মেলে গত সপ্তাহের একই দিনের একই সময় পর্যন্ত।
মূল সংখ্যা
নিট বিক্রি, বিল, গড় বিল (▲/▼ পরিবর্তনসহ), ড্রয়ারের ক্যাশ, বাকিতে দেওয়া, ফেরত।
ঘণ্টা আর দিনের গ্রাফ
কোন ঘণ্টায় ভিড় বেশি ("৭p – ৯p, বিক্রির ৩১%"), গত ৩০ দিন আর ৭ দিনের গড়।
কে কীভাবে দিল
Cash, bKash, Nagad, বাকি — দোকান বন্ধের আগে মার্চেন্ট অ্যাপের সাথে মেলানোর মনে করিয়ে দেওয়া।
স্টক
বেশি বিক্রি হওয়া ওষুধ, কয় দিনে শেষ হবে, মেয়াদের ঝুঁকিতে থাকা স্টকের টাকার মূল্য।
মানুষ
কার কত বাকি, কোন ক্যাশিয়ার অন্যদের চেয়ে অনেক বেশি ছাড় দিচ্ছেন, নতুন ও ফিরে আসা কাস্টমার।
এখনই দেখুন
এক তালিকায়: "৪টা দ্রুত বিক্রির ওষুধ শেষ", "১২টা ব্যাচের মেয়াদ ৩০ দিনে শেষ"।
খোঁজা
ব্র্যান্ড বা জেনেরিক — সাথে সাথে
- এক ঘরেই ব্র্যান্ড, জেনেরিক বা কোম্পানির নাম। "se" লিখলেই Seclo, Sedil, Sergel…
- প্রতিটা ফলে দাম আর কত স্টক বাকি; নিয়ন্ত্রিত ওষুধে লাল "Controlled", ৯০ দিনের মধ্যে মেয়াদ হলে "Exp Jan 2027"।
- স্টক নেই? একই জেনেরিকের অন্য ব্র্যান্ড দেখায়, আর অন্য শাখায় কত আছে (শুধু দেখা যায়)।
- ট্যাবলেট, স্ট্রিপ বা বক্সে বিক্রি; এককের দাম নিজে থেকেই। 10*napa লিখলে একবারে ১০টা।
- গত ৩০ দিনে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ৬টা ওষুধ এক ক্লিকে।
বিক্রির ইতিহাস
প্রতিটা বিল, আর ড্রয়ারে কত থাকার কথা
- নতুন বিল আগে: ইনভয়েস, সময়, কাস্টমার, পেমেন্ট, মোট আর অবস্থা (Paid, Due, Partly returned, Returned)।
- বাছাই করা সময়ের নিট বিক্রি, ফেরতের পর ড্রয়ারে থাকার কথা কত ক্যাশ, bKash ও Nagad, বাকি আর ফেরত।
- আজ, গতকাল, ৭ দিন বা এই মাস; পেমেন্ট; কোন ক্যাশিয়ার; ইনভয়েস, নাম বা ফোনে খোঁজা।
- যেকোনো রসিদ এক ক্লিকে আবার প্রিন্ট।
ইনভয়েস
প্রতিটা লাইন ব্যাচ আর মেয়াদ পর্যন্ত
- কোন ব্যাচ থেকে গেছে আর তার মেয়াদ — একটা লাইন দুই ব্যাচ থেকেও আসতে পারে।
- সাবটোটাল, ছাড়, রাউন্ড, মোট, দেওয়া আর বাকি।
- নিয়ন্ত্রিত ওষুধের রেজিস্টার: রোগী, ডাক্তার ও BMDC নম্বর, প্রেসক্রিপশন নম্বর ও তারিখ, কে দিলেন।
- আবার প্রিন্ট, ফেরত নেওয়া, বাকি আদায় — এক জায়গা থেকে।
ফেরত
ন্যায্য ফেরত, স্টক একই ব্যাচে
- কোনটা কতটা ফেরত এল লিখুন, অথবা "Return everything"।
- কাস্টমার আসলে যে দাম দিয়েছিল — বিলের ছাড় বাদ দিয়ে — সেই হিসাবে টাকা ফেরত।
- কারণ: ডাক্তার প্রেসক্রিপশন বদলেছেন, ভুল ওষুধ, আর লাগবে না, বা নষ্ট।
- নগদ ফেরত, কাস্টমারের বাকি থেকে কাটা, বা একই পদ্ধতিতে (যেমন bKash)।
- "Put back in stock" দিলে একই ব্যাচে ফেরে; নষ্ট হলে টিক তুলে দিন, বাদ দেওয়া হবে।
কাস্টমারের বাকি
কার কত বাকি, খাতা ছাড়াই
- মোট বাকি, কতজন কাস্টমার, আর ৩০ দিনের বেশি পুরনো বাকি।
- প্রতি কাস্টমার: নাম, ফোন, কয়টা বিল বাকিতে, সবচেয়ে পুরনো বাকির তারিখ (৩০ দিন পেরোলে লাল)।
- পুরো বা আংশিক টাকা নিন — নগদ, bKash বা Nagad।
- টাকা আগে সবচেয়ে পুরনো বিলে জমা হয়।
রসিদ
৮০ mm থার্মাল রসিদ, কাগজ নষ্ট হয় না
- পাতা ঠিক রসিদের সমান লম্বা — বাড়তি কাগজ যায় না।
- PDF হিসেবে সেভ করলে A4 নয়, রসিদের মাপের একটা পাতা।
- ফার্মেসির নাম, শাখা, ঠিকানা, ফোন আর ড্রাগ লাইসেন্স নম্বর।
- ইনভয়েস, তারিখ, ক্যাশিয়ার, কাস্টমার, পেমেন্ট, ফেরত টাকা আর ফেরতের নিয়ম।
বিল কাটার প্রতিটা খুঁটিনাটি ভাবা আছে
- কাস্টমার চিনে নেয়
ফোন নম্বর দিলেই ফিরে আসা কাস্টমার চেনে ("Salma Begum · ১৪ বার") আর আগের বাকি দেখায়।
- ছাড় আপনার নিয়মে
শতাংশে বা নির্দিষ্ট টাকায়। মালিক ছাড় বন্ধ রাখতে বা সর্বোচ্চ সীমা (যেমন ১০%) দিতে পারেন।
- bKash ও Nagad
ডিজিটাল পেমেন্টে ট্রানজেকশন আইডি চায়। নগদে Exact, ৩৫০, ৪০০, ৫০০ দ্রুত বোতাম আর ফেরতের হিসাব।
- বাকিতে বিক্রি
কাস্টমারের ফোন আর নাম লাগে; আংশিক টাকা নিয়ে বাকিটা তার খাতায়।
- বিল হোল্ড (F8)
একজনের বিল থামিয়ে পরের জনকে দিন। হোল্ড করা বিল শাখার সব কাউন্টার দেখতে পায়।
- অর্ধেক বিল হারায় না
ব্রাউজার বন্ধ হলে বা বিদ্যুৎ গেলে, পাতা আবার খুললে বিলটা থাকে।
কিবোর্ড শর্টকাট
মাউস ছাড়াই পুরো বিল
নিচের বাক্সে একবার চাপ দিন, তারপর কিবোর্ডে F2, F9, + বা ? চেপে দেখুন কোন কাজ হয়।
| কী | কাজ |
|---|---|
| F2 | খোঁজা |
| F3 | কাস্টমার |
| F4 | ছাড় |
| F6 | কত টাকা পেলেন |
| F7 | পরের পেমেন্ট পদ্ধতি |
| F8 | হোল্ড |
| F9 / Ctrl+Enter | সেভ ও প্রিন্ট |
| + / − | শেষ লাইনের পরিমাণ বদলানো |
| ? | সব শর্টকাট |
একাধিক শাখা
একাধিক দোকানের জন্য তৈরি
একটাই দোকান? শাখার কিছুই চোখে পড়বে না — স্ক্রিন থাকবে সহজ।
- কর্মী বাম পাশের "Working in Mirpur-10 / Change" থেকে নিজের শাখা বাছেন — মালিক যেগুলো দিয়েছেন শুধু সেগুলোই।
- প্রতি শাখার আলাদা স্টক, বিল, ফেরত, হোল্ড করা বিল আর বাকির খাতা।
- প্রধান শাখা INV-…, অন্য শাখার নিজের সিরিজ, যেমন INV-MRP-…
- গুদাম বিক্রি করে না; ইনভেন্টরির ট্রান্সফারে দোকানে মাল দেয়।
- ফেরত শুধু যে শাখায় বিক্রি হয়েছিল সেখানে — তাই স্টক ঠিক তাকে ফেরে।
- মালিক "All branches" বেছে পুরো ব্যবসার ইতিহাস, বাকি আর ড্যাশবোর্ড দেখেন, শাখাভিত্তিক টেবিলসহ।
প্রেসক্রিপশন স্ক্যান
প্রেসক্রিপশনের ছবি থেকে বিল ভরতে সাহায্য করে — যদি কোম্পানির প্ল্যানে থাকে আর আপনার রোলে চালু থাকে।
- ১
ছবি দিন
F10 চাপুন — ওয়েবক্যাম বা ফোনের ক্যামেরায় ছবি তুলুন, ছবি বাছুন, বা বিক্রির পাতায় paste/drop করুন।
- ২
মিলিয়ে নেয়
প্রেসক্রিপশনের ওষুধ পড়ে আপনার দোকানের স্টকের সাথে মেলায়, জেনেরিক নাম দিয়েও।
- ৩
আপনি বেছে নেন
নিশ্চিত মিলগুলো বিলে যায়; অনিশ্চিতগুলো ফার্মাসিস্টকে বাছতে দেখায়। ছবিটা বিলের সাথে রাখা থাকে।
হাতের লেখা পড়া কঠিন, তাই ওষুধ দেওয়ার আগে ফার্মাসিস্ট সবসময় ছবির সাথে প্রতিটা লাইন মিলিয়ে নেন। এটা নিজে থেকে ওষুধ দেয় না, ফার্মাসিস্টের জায়গাও নেয় না।
প্রতিদিনের কাজে আরাম
এক লগইন
RaiqaRX হোম থেকেই বিক্রি খোলে; আলাদা পাসওয়ার্ড নেই।
রোল অনুযায়ী মেনু
যেমন ক্যাশিয়ার "New sale" দেখেন, ড্যাশবোর্ড দেখেন না।
সাইডবার ছোট করুন
☰ চেপে কাজের জায়গা বাড়ান; পছন্দটা মনে রাখে।
যেকোনো ডিভাইসে
ডেস্কটপ, ট্যাব আর ফোন — ছোট স্ক্রিনে মেনু পাশ থেকে খোলে। সেভ করতে ইন্টারনেট লাগে।
স্ক্রিনশটের সব নাম আর সংখ্যা নমুনা — আসল কাস্টমার নয়।
আপনার কাউন্টারে কেমন চলবে, দেখে নিন
আপনার দোকানের কথা শুনে কোন প্ল্যান লাগবে, ফোনে বলে দেব।