১. আমরা কে
RaiqaRX ফার্মেসির বিক্রি, স্টক আর হিসাব রাখার অনলাইন সফটওয়্যার, পরিচালনা করে RaiqaRX, বাড়ি: ৭২/এ, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২। এই নীতি বলে আমরা কোন তথ্য রাখি, কেন রাখি আর আপনি কী করতে পারেন।
২. কোন তথ্য রাখি
- অ্যাকাউন্টের তথ্য: ব্যবহারকারীর নাম, ইমেইল, ফোন, রোল, প্রোফাইলের ছবি।
- ফার্মেসির তথ্য: নাম, শাখার ঠিকানা ও ফোন, লাইসেন্স নম্বর।
- কাজের তথ্য: বিক্রি, ক্রয়, স্টক, সাপ্লায়ার, কাস্টমারের নাম-ফোন ও বাকির হিসাব — যা আপনি নিজে সফটওয়্যারে লেখেন।
- Telegram: আপনি যুক্ত করলে শুধু Telegram chat id, বার্তা পাঠানোর জন্য।
- নিরাপত্তার তথ্য: লগইনের সময় ও IP ঠিকানা।
৩. কেন ব্যবহার করি
সফটওয়্যার চালাতে, আপনার প্রতিবেদন আর সতর্কতা (যেমন সকাল ৯টার কম স্টকের তালিকা) দেখাতে, অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে আর সাপোর্ট দিতে। আপনার তথ্য আমরা বিক্রি করি না, বিজ্ঞাপনে ব্যবহার করি না।
৪. কে দেখতে পায়
প্রতিটা ফার্মেসির তথ্য আলাদা থাকে; এক ফার্মেসি আরেকটার বিক্রি বা স্টক দেখতে পায় না। ফার্মেসির ভেতরে কে কী দেখবে, মালিক রোল দিয়ে ঠিক করেন। ওষুধের সাধারণ তালিকা সবার জন্য একই।
৫. কোথায় ও কতদিন থাকে
তথ্য থাকে ক্লাউড সার্ভারে। অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত রাখি; বন্ধ করলে ৬০ দিনের মধ্যে মুছে ফেলি, আইনে রাখা বাধ্যতামূলক হলে ছাড়া।
৬. আপনার অধিকার
- নিজের তথ্য দেখা ও ঠিক করা — প্রোফাইল থেকে।
- Telegram যেকোনো সময় বিচ্ছিন্ন করা — প্রোফাইল → Disconnect।
- ফার্মেসির সব তথ্যের কপি চাওয়া বা মুছে ফেলতে বলা।
৭. যোগাযোগ
এই নীতি নিয়ে প্রশ্ন থাকলে: ashiqulislamshajal.cse@gmail.com · 01303021359