বাংলাদেশের ফার্মেসির জন্য তৈরি

বিক্রি, স্টক আর মেয়াদ —
এক জায়গায়, সহজভাবে।

কাউন্টারে দ্রুত বিল, কোন ব্যাচ আগে বিক্রি হবে তা নিজে থেকেই ঠিক, স্টক কমলে সকালে Telegram-এ খবর। এক শাখা হোক বা অনেক — একই সহজ নিয়মে চলে।

  • কম্পিউটারে কিছু ইনস্টল লাগে না
  • ওষুধের তালিকা আগে থেকেই দেওয়া
  • ফোন ও ট্যাবেও চলে
নতুন বিক্রি — চেষ্টা করে দেখুনমিরপুর-১০ শাখা

প্রতিটা ওষুধে সবচেয়ে আগে মেয়াদ শেষ হবে এমন ব্যাচ নিজে থেকেই বাছা হয়েছে

মোট (0 পিস)৳ 0

শুধু নমুনা — ওষুধ আর দাম উদাহরণ মাত্র, আসলে কিছু বিক্রি হয় না।

প্রায় ২৫,০০০

বাংলাদেশি ওষুধ আগে থেকেই তালিকায়

FEFO

আগে মেয়াদ শেষ, আগে বিক্রি — নিজে থেকেই

একাধিক শাখা

দোকান ও গুদাম, শাখার মধ্যে ট্রান্সফার

সকাল ৯টা

কম স্টকের তালিকা Telegram-এ

আসল সফটওয়্যার

ভেতরে কেমন দেখায়, ঘুরে দেখুন

নিচের ট্যাব থেকে একটা স্ক্রিন বেছে নিন। সব ছবি RaiqaRX-এর আসল স্ক্রিন।

ছবিতে চাপ দিলে বড় হবে · ১/১০

কাউন্টারে বিল কাটার স্ক্রিন

Sales → New sale

  • ব্র্যান্ড, জেনেরিক বা কোম্পানির নাম দিয়ে খোঁজা — F2 চাপলেই খোঁজার ঘর
  • Vial, Tablet — যে এককে চান; 10*napa লিখলে একবারে ১০টা
  • Cash, bKash, Nagad বা বাকি — দেওয়া টাকা লিখলে ফেরত নিজে হিসাব হয়
  • Hold (F8) আর Save & print (F9) — মাউস ছাড়াই পুরো বিল

আপনি কে? দেখুন আপনার কাজ কতটা সহজ হয়

একটা বেছে নিন।

দোকানে না থেকেও জানুন কী চলছে

  • সব শাখা এক ড্যাশবোর্ডে
    আজকের বিক্রি, ক্যাশ, বাকি — প্রতি শাখার আলাদা সারি।
  • কর্মী কী দেখবে, আপনি ঠিক করেন
    রোল বানিয়ে মেনু আর ফিচার টিক দিয়ে দিন।
  • সকালে Telegram-এ কম স্টক
    কী কিনতে হবে, দোকানে না গিয়েই জানুন।

যা যা পাবেন

দোকান চালাতে যা লাগে, সব এক সফটওয়্যারে

প্রতিটা অংশ আলাদা মেনুতে সাজানো। কর্মীকে শুধু তার কাজের মেনুটাই দেখান।

বিক্রি ও POS

নাম বা জেনেরিক লিখলেই ওষুধ, স্ট্রিপ বা পিসে বিক্রি, বিল হোল্ড, প্রিন্ট রসিদ।

বিস্তারিত →

স্টক ও ব্যাচ

প্রতিটা ব্যাচের পরিমাণ, কেনা দাম আর MRP। বিক্রিতে আগে মেয়াদ শেষ হওয়া ব্যাচ আগে যায়।

বিস্তারিত →

মেয়াদ নজরদারি

কোন ব্যাচের মেয়াদ শিগগির শেষ হবে তা ড্যাশবোর্ডে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হয় না।

বিস্তারিত →

ক্রয় ও সাপ্লায়ার

দ্রুত ক্রয় পাতা, সাপ্লায়ারের তালিকা, কোন শাখায় মাল আসবে তা বেছে নেওয়া।

বিস্তারিত →

কাস্টমার ও বাকি

কার কত বাকি, কোন শাখায় দেওয়া — টাকা এলে পুরনো বিল থেকে মেটানো হয়।

বিস্তারিত →

ইউজার ও রোল

মালিক, ম্যানেজার, ফার্মাসিস্ট, সেলসম্যান — প্রত্যেকে শুধু নিজের কাজের মেনু দেখে।

বিস্তারিত →

তিন ধাপে শুরু

ওষুধের তালিকা টাইপ করে বসাতে হবে না — তালিকা থেকে খুঁজে শুধু কেনা দাম আর পরিমাণ দিন।

  1. ১

    অ্যাকাউন্ট খুলুন

    ফার্মেসির নাম, ঠিকানা আর মালিকের ইমেইল দিন। প্রধান শাখা নিজে থেকেই তৈরি হয়।

  2. ২

    কেনা ওষুধ স্টকে তুলুন

    ক্রয় পাতায় ওষুধ খুঁজুন, ব্যাচ নম্বর, মেয়াদ আর বিক্রয় মূল্য (MRP) দিন।

  3. ৩

    কাউন্টারে বিক্রি শুরু

    কর্মীদের রোল ঠিক করে দিন। তারা লগইন করেই বিল কাটতে পারবে।

মাল্টি-ব্রাঞ্চ

একাধিক দোকান আর গুদাম, এক হিসাবে

ডান পাশে চেষ্টা করুন: শাখা বদলান, তারপর গুদাম থেকে মিরপুরে মাল পাঠিয়ে গ্রহণ করুন।

  • প্রতিটা শাখার স্টক, বিক্রি আর ক্যাশ আলাদা
  • অন্য শাখায় কত আছে দেখা যায়, কাজ শুধু নিজের শাখায়
  • প্রতি শাখার আলাদা ইনভয়েস নম্বর আর রসিদে শাখার ঠিকানা
  • একটাই দোকান? শাখার কোনো ঝামেলাই চোখে পড়বে না

কাজ করছেন:

প্যারাসিটামল 500 mg

পিস

সব শাখায় (শুধু দেখা যায়):

ট্রান্সফার TR-০০১২ · গুদাম → মিরপুর-১০ · ১০০ পিস

  1. পাঠানো
  2. পথে আছে
  3. গ্রহণ

স্বয়ংক্রিয় সতর্কতা

স্টক ফুরানোর আগেই ফোনে খবর

প্রোফাইলের QR কোড scan করে একবার যুক্ত করুন। প্রতিদিন সকাল ৯টায় পাবেন কোন ওষুধ কম আছে তার তালিকা — যে রোলগুলোকে আপনি চালু করে দেবেন, শুধু তারাই। মেয়াদোত্তীর্ণ ব্যাচ স্টকে গোনা হয় না।

ডান পাশে চেপে দেখুন কেমন লাগে। নিচে আসল বটের স্ক্রিন।

RaiqaRXBot-এর আসল Telegram চ্যাট — যুক্ত হওয়ার বার্তা
আসল RaiqaRXBot: প্রোফাইলের QR কোড scan করে Start চাপলেই যুক্ত।

RaiqaRX Bot

RaiqaRX নোটিফিকেশন বট। যুক্ত হতে: RaiqaRX-এ আপনার প্রোফাইলের QR কোড scan করে Start চাপুন।

সাধারণ প্রশ্ন

কম্পিউটারে কি কিছু ইনস্টল করতে হবে?

না। ব্রাউজার থেকেই চলে — কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাবে। শুধু ইন্টারনেট লাগে।

ওষুধের তালিকা কি নিজে বানাতে হবে?

না। প্রায় ২৫,০০০ বাংলাদেশি ওষুধের তালিকা আগে থেকেই আছে। তালিকায় না থাকলে নিজের ওষুধ যোগ করতে পারবেন।

কর্মীরা কি সব কিছু দেখতে পারবে?

না। প্রতিটা রোলের জন্য আপনি ঠিক করে দেন কোন মেনু আর কোন ফিচার সে পাবে।

একাধিক শাখা থাকলে কী হবে?

প্রতিটা শাখার স্টক, বিক্রি, বাকি আর ক্যাশ আলাদা থাকে। শাখার মধ্যে ট্রান্সফার করা যায়, আর মালিক সব শাখা একসাথে দেখতে পারেন।

আমার ডেটা কোথায় থাকে?

আপনার ফার্মেসির সব তথ্য একটি নিরাপদ ক্লাউড অবকাঠামোতে সংরক্ষিত থাকে। আপনার ডেটা আপনার ব্যবসার, এবং শুধু অনুমোদিত ব্যবহারকারীরাই তা দেখতে পারেন। সফটওয়্যারের সঙ্গে সব যোগাযোগ সুরক্ষিত (এনক্রিপ্টেড) সংযোগের মাধ্যমে হয়। আমরা আপনার তথ্য কখনো বিক্রি বা তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করি না।

আপনার ফার্মেসিতে কেমন চলবে, নিজেই দেখে নিন

আপনার দোকানের কথা শুনে কোন প্ল্যান লাগবে, ফোনে বলে দেব।

যোগাযোগ করুন